শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গেইল তান্ডবেও হারল পাঞ্জাব, টিকে রইল রাজস্থান

রাহুল রাজ : [২] রাজস্থান রয়্যালসের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। হেরে গেলেই বাদ পড়ে যাবে তারা, জিতলে বেঁচে থাকবে প্লে অফ খেলার স‚² আশা। অন্যদিকে জিতলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে প্রতিপক্ষে কিংস এলেভেন পাঞ্জাবের। হারলেও থাকছে শেষ ম্যাচ জিতে সেরা চারে যাওয়ার সুযোগ। ফলে এই ম্যাচের পুরো চাপটাই ছিল রাজস্থানের ওপর।

[৩] এমন কঠিন ম্যাচে বেন স্টোকস ও সানজু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে চাপকে জয় করেছে রাজস্থান, পেয়েছে ১৮৬ রানের বড় লক্ষ্য তাড়া করে দুর্দান্ত এক জয়। ফলে এখনও টুর্নামেন্টে টিকে রইল আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচ জিতলে অনেক কিছুই আসতে পারে তাদের পক্ষে।

[৪] অন্যদিকে ম্যাচটি হেরে যাওয়ায় এখন বেড়ে গেল পাঞ্জাবের অপেক্ষা। টানা পাঁচ জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে নামলেও, এটিকে ছয়ে রূপান্তর করতে পারেননি লোকেশ রাহুল, ক্রিস গেইলরা। এখন ১৩ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট রয়েছে রাজস্থান এবং কলকাতা নাইট রাইডার্সেরও। [আইপিএল পয়েন্ট টেবিল]

[৫] ৩০ অক্টোবর ম্যাচে আগে ব্যাট করে ক্রিস গেইলের ৯৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটের বিনিময়ে ১৮৫ রান করে পাঞ্জাব। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে রাজস্থান।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়