শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজারে ৪০ টাকার কমে নেই সবজি, খুচরায় কাঁচামরিচের কেজি ২০০ টাকা

লাইজুল ইসলাম: [২] শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা পণ্যের পাইকারি বাজারে ঘুরে দেখা গেছে সবজির দাম নিয়ন্ত্রণহীন। সাধারণ বাজারগুলোতেও কাঁচা সবজির দাম অতিরিক্ত।

[৩] কারওয়ান বাজারের খুচরা দোকানে কাঁচা মরিচ ২১০-২২০, করোলা ৭০, গাজর ৮০, টমেটো ৮০-১০০, পটল ৫০, বরবটি ৬০, বেগুন ৮০, কাকরোল ৫০, লতি ৪০, মূলা ৬০, উস্তা ৪০, পেপে ৪০, ঢেড়শ ৬০ টাকা করে প্রতিকেজি বিক্রি হয়েছে।

[৪] সাইজ ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা করে। পুই শাক ৩০, লাল শাক ২৫, লাউ শাক ৩০, ডাটা শাক ৩০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] তেলের দামও বাড়তে শুরু করেছে। খোলা সয়াবিন তেলে গত সপ্তারে তুলনায় লিটারে ২-৩ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বোতল জাত সয়াবিন তেল আগেই বৃদ্ধি পেয়েছে লিটারে ৩-৫ টাকা।

[৬] কারওয়ান বাজারের সবজি বিক্রেতা সুফিয়া বলেন, সব ধরনের সবজির দাম বেশি। বেশি দামে আমরা কিনে এনে বেশি দামেই বিক্রি করছি।

[৭] ব্যাংক কর্মকর্তা সোহেল বলেন, আমাদের জিম্মি করে রেখেছে ব্যবসায়ীরা। ঢাকার বাইরে সবজির এতটা দাম নেই। কিন্তু ঢাকায় অনেক দাম সবজির। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়