শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফ্রিকা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নিয়োগে যুক্তরাষ্ট্রের আপত্তি

সিরাজুল ইসলাম: [২] নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এনগোজি ওকনজো-আইওয়ালাকে এ পদের জন্য ১৬৪ সদস্য রাষ্ট্রের কাছে সুপারিশ করেছে ডব্লিউটিও নির্বাচন কমিটি। বুধবার এ সুপারিশ করা হয়। ফলে এনগোজি হতে যাচ্ছেন ডব্লিউটিওর ইতিহাসে একই সঙ্গে প্রথম আফ্রিকান এবং প্রথম নারী মহাপরিচালক। ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধান পেতে যাচ্ছে সংস্থাটি। বিবিসি

[৩] দক্ষিণ কোরিয়ার প্রথম নারী বাণিজ্যমন্ত্রী ইও মায়ুং-হিকে ডব্লিউটিও’র নেতৃত্বে চায় যুক্তরাষ্ট্র। ফলে এনগোজির সংস্থাটির মহাপরিচালক হওয়ার পথে শঙ্কা দেখা দিয়েছে।

[৪] আইওয়ালা বলেন, ডব্লিউটিওর প্রধানের জন্য মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত সম্মানিতবোধ করছেন। তবে যুক্তরাষ্ট্রের আপত্তিতে পরবর্তী ডব্লিউটিওর মহাপরিচালক নিয়োগে চার মাসের নির্বাচন প্রক্রিয়ায় বাধা তৈরি হলো।

[৫] যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্তৃপক্ষ (ইউএসটিআর) জানায়, ডব্লিউটিওকে এমন এক ব্যক্তির নেতৃত্ব দেয়া উচিত যিনি সত্যিকার অর্থেই যোগ্য, অভিজ্ঞ এবং কার্যকরী নেতা হওয়ার প্রয়োজনীয় সব দক্ষতা আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়