শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মুক্তি পাচ্ছে শর্টফিল্ম ‘রক্ত গোলাপ’

হারুন-অর-রশীদ: নতুন শর্টফিল্ম নিয়ে হাজির হচ্ছেন পরিচালক তানভীর তুহিন এবং এন ইউ প্রিন্স। তাদের নতুন শর্টফিল্মটির নাম ‘রক্ত গোলাপ’। ভিন্ন ধাঁচের একটি কাহিনীর শর্টফিল্ম এটি। সব কাজ শেষে ‘রক্ত গোলাপ’ শর্টফিল্মের অফিসিয়াল পোস্টার ও ট্রেইলার মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগে। আগামীকাল শুক্রবার ৩০ অক্টোবর মুক্তি পাবে এই শর্টফিল্মটি ৷ জানা যায়, রাত ৮ টায় ইউটিউব চ্যানেলে এবং আরসি টিভিতে দেখা যাবে শর্টফিল্মটি। এছাড়াও পরিচালকেরা তাদের নিজস্ব ফেইসবুক আইডিতেও আপলোড করবেন শর্টফিল্মটি।

এ শর্টফিল্মে নবাগত শাহরিয়ার রুবেল এর সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত ‘মৌ। তাদের ডান্স, অভিনয় এবং এ্যাকশনের কিছু অংশ ইতিমধ্যে দর্শকেরা ট্রেইলারে দেখেছে। শর্টফিল্মটি পরিচালনা করেছেন তানভীর তুহিন ও এন ইউ প্রিন্স।

এ প্রসঙ্গে এন ইউ প্রিন্স বলেন, ‘পুরো টিম বেশ কষ্ট করেছে শর্টফিল্মটির জন্য। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করছে। শর্টফিল্মের এই ক্রান্তিলগ্নে কতটুকু করতে পারবো আমরা জানিনা, তবে চেষ্টা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি শর্টফিল্ম উপহার দিতে।’ আমাদের বিগত নির্মান গুলোর থেকে এটা একটু অন্যরকম ৷ নাচ-গান, রোমান্টিকতা, এ্যাকশন, বিরহ নিয়ে নির্মিত হয়েছে এটি ।পুরো আলাদা ধাঁচের শর্টফিল্ম রক্ত গোলাপ।

আরেক পরিচালক তানভীর তুহিন বলেন, ‘গতানুগতিক ধারার বাইরের শর্টফিল্ম ‘রক্ত গোলাপ’। এর গল্পটিও অনেকটা আলাদা। শুটিং শেষে শর্টফিল্ম এর পোস্টার এবং ট্রেইলার প্রকাশ হয়েছে। যেটা দেখে দর্শক অনেক প্রশংসা করেছে। এটা সত্যিই আমাদের জন্য আনন্দের। আগামীকাল দর্শকরা দেখতে পাবেন আমাদের নির্মাণটি।’ এই করোনার মধ্যে সব কিছু আমাদের অনুকূলে ছিলোনা তাই শুটিং করতে খুব সমস্যা হয়েছে এবং পুরো কাজ শেষ করতে অনেক সময় লেগেছে। সব সমস্যা কাটিয়ে আগামীকাল আমরা রক্ত গোলাপ কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকল দর্শকের কাছে অনুরোধ থাকবে ভুল ত্রুটি মা করে আপনারা শর্টফিল্মটি সম্পূর্ণ দেখে আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে সামনে হয়তো আরো ভালো কিছু নির্মাণ করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়