শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেম্বরে খুলছে লাউয়াছড়া জাতীয় উদ্যান

সাদিকুর রহমান: [২] করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। করোনা ভাইরাসে কারণে এ বছরের ২০ মার্চ বন অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয়।

[৩] পর্যটক ও বন্যপ্রাণী গবেষকদের প্রিয় প্রাঙ্গণ লাউয়াছড়া জাতীয় উদ্যান দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় উদ্যানটি আগের পরিবেশে ফিরে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে মনের আনন্দে বন্যপ্রাণী এখন ঘুরে বেড়াচ্ছে উদ্যানের ভিতর সমতলে ও গাছের ডালে ডালে।

[৪] আলাপকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আগামী ১ নভেম্বর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান দশনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আমি মন্ত্রণালয় থেকে শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শুধু লাউয়াছড়া নয় সিলেট বিভাগের বিভিন্ন জাতীয় উদ্যানে একই সিদ্ধান্ত ঘোষিত হবে।

[৫] উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ২৪৬ প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি রয়েছে। এছাড়া এ বনে রয়েছে কয়েক প্রজাতির স্থন্যপায়ী, সরীসৃপ ও উভচর প্রাণী। এগুলোর মধ্যে অন্যতম মহাবিপন্ন উল্লুক, মুখপোড়া হনুমান, লজ্জাবতী বানর, বনরুইসহ বিরল প্রজাতির বিপন্ন প্রাণী। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়