শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

ডেস্ক রিপোর্ট: আগামী জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিক্যালে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগের নিয়মেই একই দিন ও একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে রাজধানীসহ সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ফলাফলে আরো ১০০ নম্বর অর্থাৎ (লিখিত ও প্রাপ্ত নম্বর) ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে।

বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধ্যাপক ডা: এএইচএম এনায়েত হোসেনের সভাপতিত্বে মেডিক্যাল কলেজের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত হয়।

এসময় অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা: আবু ইউসুফ ফকির জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে বুধবার সভায় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিক্যাল ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে মেডিক্যাল ভর্তি বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব মো: আলী নুরের সাথে পরামর্শ করে করোনা পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে চলতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে এসএসসির ফলাফলের ভিত্তিতে এবার এইচএসসির ফল ডিসেম্বরে প্রকাশিত হবে।

বর্তমানে দেশে শতাধিক সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ৩৬ ও বেসরকারি ৭০টি। এবার এইচএসসি পরীক্ষা না হওয়ায় মেডিক্যাল ভর্তি পরীক্ষা কীভাবে নেয়া হবে তা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সভায় প্রাথমিকভাবে আগের নিয়মেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। প্রতি বছর অক্টোবর বা নভেম্বরে ভর্তি পরীক্ষা হলেও এবার তা নতুন বছরে অনুষ্ঠিত হবে।নয়া দিগন্ত

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়