শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরফান ও তার দেহরক্ষীর বিরুদ্ধে র‌্যাবের চার মামলা

ইসমাঈল ইমু : [২] মাদক, অস্ত্র ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমপুত্র ও ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিমের বিরুদ্ধে দুটি মামলা করেছে র‌্যাব। এছাড়া ইরফানের দেহরক্ষী এমডি জাহিদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর চকবাজার থানায় র‌্যাব-৩ এর পক্ষ থেকে মামলাগুলো করা হয়।

[৩] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সোমবার কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী এমডি জাহিদকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুজনের নামে পৃথক চারটি মামলা হয়েছে। ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে এবং ইরফানের দেহরক্ষী জাহিদের বিরুদ্ধেও অস্ত্র ও মাদক আইনে মামলাগুলো দায়ের করা হয়েছে।

[৪] গত রোববার হাজী সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এ ঘটনায় সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে ইরফানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়