শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোরালেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রত্যাহার করলো বলিভিয়ার আদালত

রাশিদুল ইসলাম : [২] বলিভিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে। আদালতে তার আইনজীবীরা শুনানিতে অংশ নিয়ে বলেন বিচার পদ্ধতি লঙ্খন করে তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয় এতে সাবেক প্রেসিডেন্টের অধিকার খর্ব হয়। আরটি

[৩] লা পাজের আদালতে বিচারক জর্জ কুইনো বলেন পদত্যাগ করার পর ইভো মোরালেসের যে বিচার বিভাগের আশ্রয় পাওয়ার কথা ছিল তা তিনি পাননি। জর্ক কুইনো বলিভিয়ার ডিপার্টমেন্টাল কোর্ট অব জাস্টিসের প্রধান।

[৪] আদালত এও জানায় মোরালেসকে যথাযথভাবে তলব করা হয়নি। আইনের প্রতিষ্ঠিত পদ্ধতিগুলো এক্ষেত্রে লঙ্ঘন হয়েছে।

[৬] নির্বাচনে সমাজবাদিরা বিপুল জয়লাভের পর নির্বাসিত বলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেস শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন।

[৭] গত বছর নির্বাচনে কারচুপির অভিযোগে মোরালেসের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়। বেশ কয়েকজন মন্ত্রী-এমপির পদত্যাগ এবং সামরিক বাহিনী সমর্থন হারানোর পর মোরালেসও পদত্যাগের ঘোষণা দেন তিনি। কিন্তু তার পদত্যাগের মধ্য দিয়ে লাতিন আমেরিকার ওই দেশটির নেতৃত্ব নিয়ে একধরনের শূন্যতা তৈরি হয়।

[৮] এরপর মোরালেস প্রথমে মেক্সিকো তারপর আর্জেন্টিনায় রাজনৈতিক আশ্রয় লাভ করেন। পদত্যাগের আগে তিনি ১৪ বছর বলিভিয়ার ক্ষমতায় ছিলেন।

[৯] মোরালেসের অনুপস্থিতিতে তার মুভমেন্ট টুয়ার্ড সোস্যালিজম পার্টি গত ১৮ অক্টোবর দেশটির সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়