শিরোনাম
◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ◈ শেখ হাসিনার দে‌শে ফিরে আসার জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন ◈ নামজারির ফাইলে গোপন সংকেতে দ্রুত সেবা, ঘুষ না দিলে বাতিল আবেদন! মিরসরাই ভূমি অফিসে অনিয়মের অভিযোগ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা ◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী?

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে সুপারির বাম্পার ফলন, কেনা-বেচায় ব্যস্ত চাষিও পাইকাররা

রিয়াজ মাহমুদ: [২] সুপারির মোকামগুলোতে খুছরা পাইকারি কেনা-বেচায় ব্যস্ত চাষি ও পাইকাররা। এখানকার মাটি ও আবহাওয়া সুপারি উৎপাদনে উপযোগী। এ জনপদের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে সুপারির গাছ নেই। এ ছাড়া বিশাল-বিশাল এলাকাজুড়ে রয়েছে সুপারির বাগান। সুপারির বাগান করে উৎপাদন করা হচ্ছে শত কোটি টাকার সুপারি।

[৩] বাজার দর ভালো থাকায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে এখানকার মানুষের। তবে নদী ভাংগার কারনে দিন দিন সুপারির চাষ ও কমে যাচ্ছে। মানুষের ঘরবাড়ী ভিটিমাটি নদীর কবলে পড়ে বিলীন হওয়ার কারনে চাষ করার মত তেমন জায়গা এখন আর নেই। নদী ভাংগনের ফলে দিন দিন কমে যাচ্ছে বসতবাড়ী ও সুপারির চাষ।

[৪] রামগতি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাযায়, এখানকার মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য বেশ উপযোগী। সুপারি বাগান করার মধ্য দিয়ে এখানকার কৃষকরা লাভবান হচ্ছেন। সঠিক সময়ে সঠিক পরিচর্যার কারণে এবার এ উপজেলায় সুপারির বাম্পার ফলন হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার কাঁচা-পাকা সুপারির দাম কিছুটা বেশি। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরা।

[৫] সংশ্লিষ্টরা জানান, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সুপারি গাছে ফুল আসে। পরে এ ফুল থেকে সৃষ্ট সুপারি পুরোপুরি পাকে কার্তিক-অগ্রহায়ণ মাসে। মূলত কার্তিক মাস আর অগ্রহায়ণ মাসেই সুপারির ভরা মৌসুম। তবে এবার সময়ের আগেই বাজারে এসেছে সুপারি। এবার আশ্বিন মাসের শেষের দিকে বাজারে আসতে শুরু করে সুপারি।

[৬] এখন উপজেলার প্রতিটি বাজারেই প্রচুর পরিমাণে সুপারি আসছে। এখানকার সুপারির প্রায় ৭০ শতাংশ নদীনালা, খালডোবা, পুকুর ও পানিভর্তি চৌবাচ্চায় ভিজিয়ে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। আর ৩০ শতাংশ সুপারি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ছাড়াও রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

[৭] এ বছর কাঁচা-পাকা সুপারির ভালো দাম পেয়ে খুশি চাষি, গৃহস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। লক্ষ্মীপুরের রামগতিতে সুপারির প্রক্রিয়াজাত কেন্দ্র না থাকায় অনেক সময় কৃষকরা সুপারির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

[৮] এ বছর মৌসুমের শুরুতেই সুপারি বিক্রির মোকাম উপজেলার আলেকজান্ডার, রামদয়াল বাজার, বিবিরহাট, রামগতি বাজার, আযাদনগর, হাজিগঞ্জ, বান্দেরহাট, জমিদারহাট, চরসেকান্তর ও আশ্রম সহ উপজেলার পতিটি বাজারে সুপারিকে ঘিরে চলছে জমজমাট ব্যবসা।

[৯] স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা নিজেদের চাহিদা মতো সুপারি স্থানীয় পাইকারদের কাছ থেকে সংগ্রহ করছেন। এ বছর প্রতি পোন সুপারি (৮০টি) মানভেদে ১২০ টাকা থেকে ১৪০ টাকা, প্রতি কাউন (১২৮০টি) ২৫ শ টাকা থেকে দুই হাজার ৮শ টাকায় বিক্রি হচ্ছে, যা গত কয়েক বছরের তুলনায় বেশি বলে জানান ব্যবসায়ীরা।তবে এবার বাজারে সুপারির দাম অন্যন্য বছরের তুলনায় বেশী।

[১০] কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন জানান, নদী ভাংগার কারনে এ বছর সুপারির আবাদ অনেক কম হয়েছে। রামগতিতে ছোট বড় মিলিয়ে বর্তমানে ৪৮ হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। আর এসব বাগানে এ বছর উৎপাদিত হয়েছে ১২০ মে.টন সুপারি। এ মৌসুমে উৎপাদিত সুপারির বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়