শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাক্লজদের আগাম টিকা দেবার পরিকল্পনা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল: [২] বড়দিনের সময় শুধু সান্তা পারফর্মারদের নয়, তাদের স্ত্রী ও এলভ হিসেবে পারফর্মকারীদেরও করোনাভ্যাক্সিন ডোজ দেবার পরিকল্পনা করেছিলো ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সরকার ভ্যাক্সিন অনুমোদিত হলে তা সেলিব্রেটিদের মাধ্যমে জনগনের কাছে পৌঁছানোর পারিকল্পনা করেছে। এজন্য বরাদ্দ হয়েছে ২৫ কোটি ডলার। বিবিসি

[৩] তবে স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, এই প্রচারণা বাতিল করা হয়েছে। মার্কিন সান্তাদের সংগঠনের প্রধান রিক এরউইন এই ঘটনাকে দু:খজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটাই ছিলো ২০২০ বড়দিনের সবচেয়ে বড় আশা। আমার মনে হয়না, এবার কোনও আয়োজন করা সম্ভব হবে। ওয়াল স্ট্রিট জার্নাল

[৪] স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী সচিব মাইকেল কাপুতোমূলত এই উদ্যোগ নেন।ভ সম্প্রতি তিনি অবসর নেবার পর এই পরিকল্পনা বাতিল হয়ে যায়। কাপুতোর ধারণা ছিলো মধ্য নভেম্বরেই অনুমোদিত হয়ে যাবে করোনা ভ্যাক্সিন। তবে সেটি সম্ভবত হচ্ছে না। নিউ ইয়র্ক টাইমস

[৫] এদিকে যারা সান্তা হিসেবে পারফর্ম করেন, তারা নিজেদের জরুরী সেবাকর্মী বলে অভিহিত করছেন। তারা বলছেনস, চিকিৎসকদের পরেই তাদের করোনা টিকা পাবার অথিকার রয়েছে। যদি টিকা না দেয়া হয়, বড়দিনের উৎসবে তারা যাবেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়