শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যপ্রাচ্য জুড়ে ফরাসি পণ্য বয়কটের ডাক

দেবদুলাল মুন্না:  [২] জর্ডানের বিরোধী দল ইসলামিক একশন ফ্রন্ট দাবি জানিয়েছে, এ জন্য ম্যাক্রনকে ক্ষমা চাইতে হবে। এর আগে তারা নাগরিকদের ফরাসি পণ্য বয়কট করার আহবান জানান। এখন দেশটিতে ফরাসি পণ্য কেউ কিনছেন না। বিবিসি

[৩]একই ধরণের পদক্ষেপ দেখা গেছে কাতার ও কুয়েতের মার্কেটগুলোতেও। কুয়েতের কয়েক ডজন দোকান ফরাসি পণ্য বয়কট করেছে বলে জানিয়ে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এতে দেখা যায়, ফরাসি পণ্য ছিল এমন তাকগুলো খালি করে ফেলা হয়েছে। দোহাতেও দেখা গেছে বেশ কয়েকটি দোকানে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। দেশটিতে আল-মিরা কো¤পানির দোকানগুলোতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এএফপি জানিয়েছে, আল-মিরাকে ফরাসি কো¤পানি মোনোপ্রিক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।

[৪] দুবাইতে বড়ো কাজার রয়েছে ফরাসী পণ্যের। দুবাইয়ের ইফতাহ উম্মাহ নামের ইসলামি সংস্থাও গত দুইদিন থেকে ফরাসি পণ্য বর্জন করে আসছে।

[৫] সম্প্রতি ফ্রান্সে ইসলামের মহানবীর কার্টুন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এরপ্রেক্ষিতে মুসলিম এক যুবকের হামলায় দেশটির এক শিক্ষক নিহত হলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সরাসরি কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেন। জানান, ফ্রান্স কার্টুন প্রকাশ থেকে সরে আসবে না। এ ঘোষণার পরই বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলো থেকে ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ