শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে পরিত্যক্ত ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলীয় বন্দর শহর লে হাভরেতে একটি পরিত্যক্ত ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের বরাতে তুরস্কের জাতীয় দৈনিক ডেইলি সাবাহ'র প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণে কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের আশপাশের ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

টেন্ডেন্স ওয়েস্ট রেডিও এক টুইট বার্তায় জানিয়েছে, অগ্নিকাণ্ডে একটি পুরনো গুদাম পুড়ে গেছে। কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া।

লে হাভরে সাইন নদীর মোহনায় অবস্থিত। এটি ফ্রান্সের বৃহত্তম বন্দর শহরগুলোর একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়