শিরোনাম
◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘ-বৃষ্টি কাটলেই চলে আসবে শীত, আগামী মাসেও ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক : রাজধানীসহ সারা দেশে আজও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। আগামী মাসে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে এ কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন।

তিনি বলেন, আগামীদিন থেকেই আমরা স্বাভাবিক আবহাওয়া আশা করছি। এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীতের প্রকোপ চলে আসবে। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এরকম দুই-একটা হওয়ার সম্ভাবনা আছে। সূত্র : সময় টিভি অনলাইন

  • সর্বশেষ