শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ বাংলাদেশির মুক্তির নির্দেশ

ডেস্ক রিপোর্ট: ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ বাংলাদেশির বিরুদ্ধে ৫৪ ধারায় চলমান তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এনটিভি

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ও ফুয়াদ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী।

পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৬১ এ ধারায় তুরাগ থানার জিডির যাবতীয় কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে দুই সপ্তাহের রুল জারি করেন। একইসঙ্গে জিডির যাবতীয় কার্যক্রম পরবর্তী তিন মাসের জন্য স্থগিত করেন।

ভিয়েতনামফেরত ৮১ জন এবং কাতারফেরত ২ জনসহ মোট ৮৩ জন শ্রমিকের মুক্তি চেয়ে গত ১৩ সেপ্টেম্বর রিট দায়ের করা হয়েছিল। ওই রিটের শুনানি নিয়ে গত ২১ সেপ্টেম্বর ৮৩ বাংলাদেশিকে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ও কাতার থেকে দেশে ফেরা ৮৩ বাংলাদেশিকে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতব্রত সিকদার।

পরে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় তারা কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। প্রবাসে থাকার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে। এ কারণে গত ১৮ আগস্ট তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে আসার পর তাদের কোয়ারেন্টিনে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়