শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পকে রীতিমত তিরস্কার করলেন ওবামা

রাশিদুল ইসলম : [২] ফিলাডেলফিয়ায় দেয়া ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন চীনে গোপন ব্যাংক এ্যকাউন্ট রাখা প্রেসিডেন্টের জন্যে মহান বা ভাল কিছু হতে পারে না। এটা একজন প্রেসিডেন্টের পক্ষে কিভাবে সম্ভব? শুধু চীনে নয় বিদেশে ট্রাম্পের ব্যাংক এ্যকাউন্ট ও যুক্তরাষ্ট্রের চেয়ে ওসব দেশে বেশি কর দেয়ার তীব্র সমালোচনা করেন ওবামা। সিএনএন

[৩] ট্রাম্পকে লক্ষ্য করে ওবামার সমালোচনা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায়। ওবামা বলেন, ট্রাম্পের কর নীতি ও কোভিড মোকাবেলা পদ্ধতি অগ্রহণযোগ্য। ট্রাম্পের শাসনামল মার্কিনীদের ছাড়াও অন্য দেশগুলোকে রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। দেশের জন্যে ও স্বার্থে কিছু কাজ অন্তত ট্রাম্পের গুরুত্ব দিয়ে করা উচিত ছিল। কিন্তু ট্রাম্প সেক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তিনি তার নিজের ও বন্ধুদের ছাড়া অন্য কারো জন্যে কিছু করেননি।

[৪] কোভিড মোকাবেলায় এর চেয়ে বেশি কিছু করার ছিল না বলে ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখান করে ওবামা বলেন মার্কিনীদের ভালবেসে তাদের জীবন বাঁচাতে কি ট্রাম্পের আর কিছুই করার ছিল না।

[৫] ওবামা বলেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ট্রাম্প কোনো অবদান রাখেননি বরং তার শাসনামলে অর্থনীতি যতদূর এগিয়েছিল তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তার টিভি রেটিংস পর্যন্ত হ্রাস পাচ্ছে কারণ প্রেসিডেন্ট নিজের ছাড়া আর কারো জন্যে কিছুই করেননি।

[৬] ট্রাম্পকে লক্ষ্য করে ওবামা বলেন যদি আমি প্রেসিডেন্ট থাকাকালে চীনে আমার গোপন ব্যাংক এ্যাকাউন্ট থাকত তাহলে ফের যদি নির্বাচন করতে চাইতাম তাহলে ফক্স নিউজ (ট্রাম্প সমর্থক) আমাকে ছেড়ে দিত না, আমাকে ‘বেইজিং ব্যারি’ বলে অভিহিত করত।

  • সর্বশেষ