শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যারিস্টার রফিক অত্যন্ত দানশীল ব্যক্তি: ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ: [২] রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে জীবন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক। বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

[৩] এসময় ডা. জাফরুল্লাহ বলেন, দেশে অনেকের টাকা-পয়সা থাকে কিন্তু তারা দান-খয়রাত করে না। কিন্তু ব্যারিস্টার রফিক-উল হক অত্যন্ত দানশীল ব্যক্তি।

[৪] তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালে ব্যারিস্টার রফিক-উল হক সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন। চিকিৎসকরা দিন-রাত তার সেবা করছেন। আমি আশা করি, আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।

[৫] ব্যারিস্টার রফিক-উল হকের স্বাস্থ্য প্রসঙ্গে আদ-দ্বীন হাসপাতালের ডিরেক্টর জেনারেল ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন বলেন, উনি (ব্যারিস্টার রফিক-উল হক) এখনও লাইফ সাপোর্টে আছেন। উনার ফুসফুসের অবস্থা আগের চেয়ে একটু উন্নতি হয়েছে, তবে এখনও ক্রিটিক্যাল অবস্থাতেই রয়েছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি আক্রান্ত। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা।

[৬] এ সময় উপস্থিত ছিলেন আদ-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

  • সর্বশেষ