শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মঘাতী গোলে জয় পেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : [২] আয়াক্স আমস্টারডামের মাঠে বেশ শক্ত পরীক্ষার মুখোমুখি হলো লিভারপুল। তবে লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েই মাঠ ছাড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে ব্যবধান গড়ে দিলো আত্মঘাতী গোল।

[৩] বুধবার রাতে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘ডি’ গ্রুপের ম্যাচে আয়াক্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রথমার্ধের ৩৫তম মিনিটে সাদিও মানের শট স্বাগতিক ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর পায়ে লেগে জালে জড়ায়।

[৪] নেদারল্যান্ডসের ক্লাবটির সঙ্গে লিভারপুলের লড়াই হয়েছে প্রায় সমানে সমান। বল দখলে সামান্য ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি সুযোগ তৈরিতেও কিছুটা আধিক্য দেখায় অলরেডসরা। তাদের ১৬টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে আয়াক্সের ১২টি শটের পাঁচটি ছিল গোলপোস্টের সীমানার ভেতরে।

[৫] ষোড়শ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় স্বাগতিকরা। দুসান তাদিচের ক্রসে লিসান্দ্রো মার্তিনেজের হেড সহজেই লুফে নেন সফরকারী গোলরক্ষক আদ্রিয়ান। ২১তম মিনিটে বদলি ফরোয়ার্ড কুইন্সি প্রোমেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৩তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ডাচ ফরোয়ার্ড প্রোমেস। দাভিদ নেরেসের ক্রসে গোলরক্ষককে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তার শট পা দিয়ে ফিরিয়ে দেন আদ্রিয়ান।

[৬] ফলে শুরুতে দাপট দেখিয়েও গোল আদায় করা হয়নি আয়াক্সের। উল্টো দুই মিনিট পর পিছিয়ে পড়ে তারা। সেনেগালের ফরোয়ার্ড মানের নির্বিষ শটে পা ছুঁইয়ে নিজেদের বিপদ ডেকে আনেন আর্জেন্টাইন ডিফেন্ডার তাগলিয়াফিকো। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়