শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ুদূষণ ও অতিমহামারী, আসন্ন শীতে ভারতকে মোকাবেলা করতে হবে দুই স্বাস্থ্যঝুঁকি

আসিফুজ্জামান পৃথিল: [২] উত্তর ভারতে আবারও একটি পরিচিত দৃশ্যের সূত্রপাত হয়েছে। মাড়াই করা শষ্যক্ষেত্রে ফসলের অবশিষ্টাংশ খড় পোড়াচ্ছেন কৃষকরা। বিপুল পরিমাণ ধোঁয়া বিভিন্ন রাজ্যের সীমা পেরিয়ে পৌঁছে যাচ্ছে শহর ও নগরীতে। বাতাস হলদে রঙের ও ভারী। সিএনএন

[৩] প্রতি বছর শীতের শুরুতে দীপাবলী উৎসবের আগে এই ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে রাজধানী নয়াদিল্লি। সেখানে এই ধেঁয়ার সঙ্গে যুক্ত হয় যানবাহনের কালো থোঁয়া, বিদ্যুৎ কেন্দ্র, নির্মানাধীন ভবনের ধুলা, দীপাবলীতে জ্বালানো আতশবাজির ধোঁয়া। পুরো বসন্তকাল দিল্লির আকাশে ঘুরতে থাকে এক বিষাক্ত মেঘ।

[৫] ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যেই দূষণের মৌসুম শুরু হওয়ায় পুরো স্বাস্থ্যখাতই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এ ধরণের দূষণ কোভিড-১৯ রোগীদের জন্য মারাত্মক। এর মধ্যে এসময় ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক রোগী।

[৬] এ বছর হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের ফসলের গোড়া পোড়ানো থেকে নিবৃত করতে চেয়েছিলো সরকার। কিন্তু তা আর সম্ভব হয়নি। এই দুই রাজ্যের মাঝখানে দিল্লির অবস্থান। এ কারণে সব ধোঁয়া এসে জমা হচ্ছে দিল্লির আকাশেই। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়