শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গেইম খেলা’ ৫ বছরের শিশুকে ডেকে ধর্ষণ করলেন মাদ্রাসা অধ্যক্ষ

ডেস্ক রিপোর্ট : তারা দুই ভাই। সন্ধ্যার সময় মাদ্রাসার পাশে বসে মোবাইলে গেইম খেলছিল তারা। সেখানেই তাদের বসতঘর। এ সময় মাদ্রাসার দিকে আসছিলেন চট্টগ্রামের পতেঙ্গার জামিয়াতুল মদিনা মাদ্রাসা অধ্যক্ষ মাকসুদুর রহমান। মাদ্রাসায় পৌঁছলে খেলারত অবস্থায় দুই ভাইয়ের এক ভাইকে ডেকে নিয়ে যান তিনি। পরে তার শয়নকক্ষে নিয়ে ৫ বছরের শিশু হাসানকে (ছদ্মনাম) ধর্ষণ করে অধ্যক্ষ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২০) সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানার এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার জামিয়াতুল মদিনা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার হাজী বাড়ির কেনু মিয়ার পুত্র মো. মাকসুদুর রহমান (২৪) এবং চট্টগ্রামের রাউজান থানার হলুদিয়া এলাকার আব্দুল মোতালেবের পুত্র মো. মামুনুর রশিদ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি সৈয়দ জুবাইর বলেন, ‘এক শিশুকে বলাৎকারের ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাকসুদুর রহমানসহ দুইজনকে আটক করা হয়।’

সূত্র- চট্টগ্রাম প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়