শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রসৈকতে ‘শারীরিক সম্পর্ক’, যুগলকে আটক-জরিমানা

ডেস্ক রিপোর্ট: সমুদ্রসৈকতের পাশে একটি রেস্টুরেন্টে শারীরিক সম্পর্কে জড়ানোয় জরিমানা করা হয়েছে এক যুগলকে। করোনাভাইরাসের কারণে বেঁধে দেওয়া বিধি-নিষেধ অমান্য করায় তাদের জরিমানা করা হয়। ঘটনাটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রিশন লেজিয়ন সৈকতের। গত শনিবার এ যুগলকে আটক করে ইসরায়েলের পুলিশ।

দেশটির গণমাধ্যমে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুগল মাস্কবিহীন অবস্থায় সৈকতে হাঁটাহাঁটি করেছিলেন। পুলিশ তাদের থামিয়ে মাস্ক পরার কথা বলে। কিন্তু তারা অস্বীকৃতি জানায়। একপর্যায়ে তাদের জরিমানা করা হয়।

এ ছাড়া তারা সৈকতের পাশে একটি রেস্টুরেন্টে শারীরিক সম্পর্কে জড়ায়। সৈকতের সৌন্দর্য্য উপভোগ করার জন্য রেস্টুরেন্টের বারান্দায় চেয়ার-টেবিল পাতা রয়েছে। গত শনিবার সেখানেই বিশেষ সম্পর্কে জড়িয়েছিল ওই যুগল। এ সময় তাদের আটক করে জরিমানা করা হয়। মোট দুবার জরিমানা দেওয়া হয়েছে যুগলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়