শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওনা বুঝে নিতে আদালতে যাচ্ছেন প্রয়াত অভিনেতার স্ত্রী

বিনোদন ডেস্ক: ক্যান্সারে ভুগে গত আগস্ট মাসে মৃত্যুবরণ করেন হলিউডের জনপ্রিয় তারকা চাদউইক বোসম্যান। এবার তার সম্পত্তিতে নিজের পাওনা বুঝে নিতে আদালতের দারস্থ হচ্ছেন স্ত্রী টেলর সাইমন লেডওয়ার্ড। সম্প্রতি তিনি এলএ কাউন্টি সুপিরিয়র আদালতে প্রশাসনের কাছে এ নিয়ে একটি আবেদনপত্র পাঠিয়েছেন বলে খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সেখানে বোসম্যানের সম্পত্তির পরিমাণ দেখে গেছে ৯ লাখ ৩৯ হাজার ডলার।

সম্প্রতি দায়ের করা আদালতের রেকর্ড অনুযায়ী, ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চাদউইক বোসম্যানের মৃত্যুর আগে তার সম্পত্তির কোনো উইল করে যাননি তিনি। সেজন্যই দেখা দিয়েছে ঝামেলা, যা মেটাতে আইনের আশ্রয় নিচ্ছেন বোসম্যানের স্ত্রী টেলর।

এদিকে বোসম্যানের কোনো সন্তান ছিল না। তার বাবা-মা দুজনেই বেঁচে আছেন। ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে, যখন এই পরিস্থিতিতে একজন ব্যক্তি মারা যান তখন সব সম্পত্তির উত্তরাধিকারী হন তার পিতামাতা। বোসম্যানের সম্পত্তিতে তার স্ত্রী কোনো পাওনা পাবেন কী না সে নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ৪৩ বছর বয়সী বোসম্যান ২০১৬ সাল থেকে কোলন ক্যান্সারে ভুগছিলেন। যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কখনো কিছু বলেননি। কাজ করে গেছেন নিজের মতো, প্রাণশক্তিতে ভর করে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই যুদ্ধের পর অবশেষে চলতি বছরের আগস্ট মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৮ সালে চাদউইক বোসম্যান অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিটি সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল, যা ছিল প্রথম সুপারহিরো সিনেমার একাডেমি অ্যাওয়ার্ড জয়। সেই সঙ্গে তিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ সুপারহিরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়