শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজারবাইজানের গানজা শহরে আর্মেনিয়ার ক্ষেপনাস্ত্র হামলা, শিশুসহ নিহত ১৩ বেসামরিক নাগরিক

আসিফুজ্জামান পৃথিল: [২] নিজেদের ২য় বৃহত্তম শহরে করা এই হামলার প্রতিশোধের প্রতিজ্ঞা করেছেন, আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, এই প্রতিশোধ নেয়া হবে যুদ্ধের ময়দানে। তবে আর্মেনিয়া এই ধরণের হামলার কথা অস্বীকার করেছে। আনাদলু

[৩] আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, ১৩ জন নিহতের পাশাপাশি এই হামলায় আহত হয়েছেন ৪০ জন। পুরোপুরি বিদ্ধস্ত হয়ে গেছে গানজার একাংশ। শহরটির মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে বলেও জানান তারা। আল জাজিরা

[৪] আজারবাইজানের ইন্সটিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এর প্রধান আহমেদ শাহিদভ আল জাজিরাকে বলেন, ‘আর্মেনিয়া আজেরি বাহিনীকে উসকে দেবার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, নাগরোনো-কারাবাখে সংঘর্ষ চলছে। এর বাইরে এসে আজারবাইজানের মূল ভ’খণ্ডে হামলা করা কাপুরুষোচিত ব্যাপার। সাবাহ

[৫] এদিকে আল জাজিরার করসপন্ডেন্ট সিনেম কসেউগুলু জানিয়েছেন, গানজা শহরে গেুলো ছোড়া হয়েছে তা অবশ্যই স্কাড ক্ষেপনাস্ত্র। তবে এগুলোতে কি ধরণের ওয়ােেহড ব্যবহার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়