শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোর্শেদ: ছাত্র ইউনিয়ন কর্মীদেরও মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা সত্যনিষ্ঠ জানা খুবই কম

হাসান মোর্শেদ: আগে আমার ধারণা ছিলো, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নিজেদের গৌরবজ্জ্বল ভূমিকা সম্পর্কে সবচেয়ে অজ্ঞ ছাত্রলীগের কর্মীরা। মুক্তিবাহিনীতে ছাত্রলীগের কর্মী কেমন ছিলো, বিএলএফ নামে ছাত্রলীগের আলাদা গেরিলাবাহিনী ছিলো, কোথায় কোথায় তারা অপারেশন করেছেন, কতোজন শহীদ হয়েছেন- এসব ছাত্রলীগের কাছে ডকুমেন্টেড তো নাই-ই, জানেও খুব কম। এখন দেখি, যারা জ্ঞানী ভাব নিয়ে থাকে সেই ছাত্র ইউনিয়ন কর্মীদেরও মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা নিয়ে প্রপাগান্ডার বাইরে সত্যনিষ্ঠ জানা খুবই কম। বেশিরভাগই গলাবাজি আর আওয়ামী লীগকে দোষারোপ। ন্যাপ-কমিউনিস্ট-ছাত্র ইউনিয়নের স্পেশাল গেরিলা দল নিয়ে তেমন কিছুই জানে না এরা, কোন প্রেক্ষিতে গঠিত হয়েছিলো, কোথায় কতোজন প্রশিক্ষণ নিয়েছিলেন, কোন কোন অপারেশন ছিলো তাদের তথ্য পাওয়া যাবে না।

টেনে টুনে এক বেতিয়ারার কাহিনি বলে। তাও ভুলভাল। ইয়াফেস ওসমানের নাম উচ্চারণ করবে না, বলবে মনজুরুল আহসান খানের কথা। এটা কি ইয়াফেস ওসমান আওয়ামী লীগে যোগ দেওয়ার অপরাধে? মনজুরুল আহসান খান বেতিয়ারায় ছিলেন না, কোনো ফিল্ড অপারেশনে ছিলেন না। আবার খেটে খুটে, মাঠে ঘাটে ঘুরে আমি যদি লিখি তখন বড় বড় বামপন্থীরা আমাকে হুমকি দেবেন ইনবক্সে, ‘আপনাকে দেখে নেওয়া হবে, আপনার মুখোশ খুলে দেওয়া হবে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেন? আপনে আওয়ামী লীগের বেস্ট পার্ট, আমরা আঘাত করবো’ মূর্খতার আস্ফালন এমনিতেই ভয়াবহ। সেই সাথে যদি জ্ঞানের ছদ্মবেশ থাকে তাহলে এ বড় বিপর্যস্ত অবস্থা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়