শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বল স্যানিটাইজার করার অপরাধে ২৪ পয়েন্ট হারালো কাউন্টি ক্লাব সাসেক্স

স্পোর্টস ডেস্ক: [২] হ্যান্ড স্যানিটাইজার ক্রিকেট বলে ব্যবহার করেছিলেন পেসার মিচ ক্লেডন। দলের খেলোয়াড়ের এমন কাণ্ডে বব উইলিস ট্রফিতে ২৪ পয়েন্ট হারালো ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স।

[৩] ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো প্রতিবেদনে জানিয়েছে, ক্লেডনের স্যানিটাইজার লাগানোর কথা স্বীকার করেছে সাসেক্স। এই ধরনের আচরণ ক্রিকেট খেলার সম্মানহানি করেছে বলেও স্বীকারোক্তি দিয়েছে তারা।

[৪] তাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট শৃঙ্খলা কমিশন ২৪ পয়েন্ট কেটে নিয়ে সাসেক্সকে শাস্তি দিয়েছে। তাতে ক্লাবটির পয়েন্ট কমে দাঁড়ালো ১২। সাউথ গ্রুপের পয়েন্ট টেবিলে কাউন্টি ক্লাবটি পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে। ইসিবি বলছে, তাদের ৩.৩ ও ৩.৭ নীতিমালা ভঙ্গ করায় শাস্তি পেলো ক্লাবটি।

[৫] গত আগস্টে মিডলসেক্সের বিপক্ষে সাসেক্সের ম্যাচে স্যানিটাইজার ব্যবহার করেন ক্লেডন। ওই ঘটনার পর তদন্তে এর সত্যতা বেরিয়ে আসে। তারপর ৯ ম্যাচ নিষিদ্ধ করা হয় সাসেক্সের পেসারকে। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ক্লেডন ৬৪ রান খরচায় তিন উইকেট নেন। ম্যাচটি সাসেক্স হারে ৫ উইকেট। পরে আরও দুটি ম্যাচ খেলেন ক্লেডন, কিন্তু বল টেম্পারিংয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনালে ছিলেন না তিনি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়