শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬০০, সুস্থ ১৭৮০

মহসীন কবির : [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোভিডের ২২১তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৩৯৫ জন। মোট শনাক্ত ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন। মোট মারা গেছেন ৫৬০৮ জন।

[৩] মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৭৭ দশমিক ৮১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

[৪] মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে মধ্যে পুরুষ চার হাজার ৩১৪ জন (৭৬ দশমিক ৯৩ শতাংশ) ও নারী এক হাজার ২৯৪ জন (২৩ দশমিক ০৭ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১০ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন নয়জন, চট্টগ্রামের চারজন, খুলনার একজন এবং সিলেট বিভাগের ছিলেন একজন। সবাই হাসপাতালে মারা যান।

[৫] বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৪০ হাজার ৮৭ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৩২৯ জন।

[৬] দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়