শিরোনাম
◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন শি জিনপিং

রাশিদুল ইসলাম : [২] চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া বলছে , যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন শি। বুধবার তিনি গিয়েছিলেন শেনঝেন প্রদেশের স্পেশাল ইকোনমিক জোনের ৪০ বছরের পূর্তি অনুষ্ঠানে। এর আগে জুলাই মাসের শেষ দিকেও একবার যুদ্ধ প্রস্তুতির কথা বলেছিলেন চীনের প্রেসিডেন্ট। এবার তিনি বলেছেন চীনের পিপল লিবারেশন আর্মিকে উচ্চ পর্যায়ের সতর্কতা রাখতে। টাইমস অব ইন্ডিয়া

[৩] দক্ষিণ চীনের গুয়ানডংয়ে সেনা বেস ক্যাম্পে প্রেসিডেন্ট শি সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন। এমন এক সময়ে সেনা ছাউনিতে গেলেন শি যখন ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাত চলছে বেইজিংয়ের। কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সংঘাত জারি রয়েছে। এই পরিস্থিতিতে চীনা প্রেসিডেন্টের যুদ্ধের প্রস্তুতি বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

[৪] ১৯৬২ সালের চেয়ে অনেক আগ্রাসী হয়ে লাদাখে প্রকৃৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থান নিয়েছে চীন। পাল্টা ভারতও চীনকে অর্থনৈতিক দিক দিয়ে জব্দ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে।

[৫] এর মধ্যেই তাইওয়ানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এজন্যে চটেছে চীন সরকার। চীনা পররাষ্ট্রমন্ত্রী ঝাও লিজিয়ান বলেছেন, অবিলম্বে তাইওয়ানকে রকেট বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করুক যুক্তরাষ্ট্র। সমস্ত রকম সামরিক চুক্তি বাতিল করা হোক।

[৬] কোভিড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা চীন। ঘরোয়া রাজনীতিতেও চাপে রয়েছেন শি। তাই হয়তো নজর ঘোরাতে যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়