শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে রেলের রাস্তা নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ

মোঃ রেজাউল করিম রয়েল: শ্রীনগরে খাল ভরাট করে পদ্মা সেতু প্রকল্পের রেললাইনের রাস্তা নির্মাণের কারনে আটকে যাওয়া পানিতে জলাবদ্ধতা সৃষ্টির ফলে হাজার হাজার একর কৃষিজমির ফসলের ক্ষতির কারনে মানব বন্ধন ও ঢাকা-মাওয়া এক্সপ্রেজওয়েতে অবরোধ করেছে এলাকাবাসি। বুধবার বিকেলে উপজেলার কামার খোলা এলাকায় ৩ টি ইউনিয়নের সহস্রাধিক ব্যাক্তি বর্গ এ কর্মসুচিতে অংশ গ্রহন করে। প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধের কারনে দুই পাশে শতশত যানবাহন আটকা পরে যায়। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পরে। খবর পেয়ে সন্ধ্যায় শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন উপস্থিত হয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মরিুজ্জামানের সাথে মোবাইল ফোনের মাধমে সমস্যাটি তুলে ধরলে, জেলা প্রশাসক এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান পানি নিস্কাশনের ব্যবস্থা না করে খালে বন্ধ করে পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পের রাস্তা নির্মাণের কারনে উপজেলার পাটাভোগ,কোলাপাড়া,রাঢ়িখাল ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের প্রায় হাজার হাজার একর কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে গত ৩ বছর ধরে আমরা ধান,পাট,আলুসহ কোন ধরনের ফসল ফলাতে পারছিনা বিধায় বাধ্য হয়ে আমরা এ কর্মসুচি নিতে বাধ্য হয়েছি। মানববন্ধনে অংশগ্রহন করেন উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ আল মামুন,পাটাভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আমির আলী মৃধা, ইউপির সদস্য মাছুম মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল ইসলাম পার্থ,বেলায়েত মেম্বার,শেখ সেলিম,মোঃ আমির হোসেন মৃধা প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়