শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ নেতা মোজাম্মেলের ব্যাংক নথি তলব করেছে দুদক

ইসমাঈল ইমু : [২] আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বি এম মোজাম্মেল হকের ব্যাংক হিসাবের সব তথ্য চেয়ে নথি তলব করেছে দুদক। সম্প্রতি দুদক থেকে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বি আইএফইউ) এর মহাব্যবস্থাপক বরাবর এই সংক্রান্ত তলবি চিঠি দিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

[৩] বি আইএফইউ-কে পাঠানো চিঠিতে বি এম মোজাম্মল হক ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে। বি এম মোজ্জাম্মেলের বিরুদ্ধে এর আগে ২০১৪ সালে মৎস্য উন্নয়ন অধিদপ্তরের অর্থে নিজেদের পুকুর খননের অভিযোগে দুদকের একটি অনুসন্ধান চলমান ছিল। কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয় ওই অভিযোগের অনুসন্ধান করা হয়।

[৪] অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান সম্পর্কে বি এম মোজাম্মেল হক বলেন, অনুসন্ধান চলুক, অসুবিধা নেই। কেউ না কেউ অভিযোগ করেছে, আমি দুর্নীতি করছি। খুঁজে বের করুক আমি কোথায় দুর্নীতি করেছি। অনুসন্ধান শেষ হলেই বলা যাবে আমি দুর্নীতি করেছি কি করিনি।

[৫] মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে শরীয়তপুর ও ঢাকায় কয়েকশ বিঘা জমি নিজের ও স্ত্রীর নামে কিনেছেন। এছাড়া জাজিরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের কথা বলে স্থানীয়দের কাছ থেকে ৫০-৬০ লাখ টাকা চাঁদাবাজি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়