শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে পর্যাপ্ত মজুত থাকায় খুচরা বাজারে আলু ৩০ টাকা বিক্রি করতে হবে: কৃষি বিপণন অধিদপ্তর

মহসীন কবির : [২] বুধবার (১৪ অক্টোবর) সকালে কৃষি বিপণন অধিদপ্তর এ খবর জানায়। কোল্ড স্টোরে ২৩ টাকা ও পাইকারি ২৫ টাকা কেজি বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।এজন্য মনিটরিং করার নির্দেশনাও দেয়া হয়েছে। ডিবিসি ও যমুনা টিভি

[৩] ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। বাংলাদেশে গত আলুর মৌসুমে প্রায় এক কোটি ৯ লাখ টন আলু উৎপাদিত হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, দেশে মোট আলুর চাহিদা প্রায় ৭৭ লাখ ৯ হাজার টন। এতে দেখা যায় যে, গত বছর উৎপাদিত আলু থেকে প্রায় ৩১ লাখ ৯১ হাজার টন আলু উদ্বৃত্ত থাকে। কিছু পরিমাণ আলু রফতানি হলেও ঘাটতির সম্ভাবনা একেবারেই ক্ষীণ। জাগোনিউজ ও ৭১ টিভি

[৪] গত এক মাস আগে বাজারে আলু ৩০ টাকায় পাওয়া যেতো, মাস ঘুরতে না ঘুরতে সেই আলুর দাম এখন বেড়েছে প্রায় দুই গুণ। রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। হঠাৎ আলুর দাম বাড়ার পেছনে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারছে না ব্যবসায়ীরা। নানা খোঁড়াযুক্তি দিচ্ছেন তারা।

[৫] অন্যদিকে ক্রেতারা বললেন বাজার তদারকির অভাবে পণ্যটি অহেতুক দাম বাড়ানো হয়েছে। খুচরার পাশাপাশি আলুর দাম বেড়েছে পাইকারিতে। তবে কয়েক ধাপে আলুর দাম বাড়ার পেছনে চার কারণ বলছেন সংশ্লিষ্টরা।

[৬] বাজারে প্রতিকেজি খুচরায় বিক্রমপুর আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে আর রংপুর ও রাজশাহীর আলুর দাম চাওয়া হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে। ভর্তার আলুর (এক প্রকার ছোট ছোট আলু) এক কেজির দাম চাওয়া হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা।

  • সর্বশেষ