শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আ.লীগের সাম্পান উৎসব

ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ অক্টোবর থেকে দুই দিনব্যাপী সাম্পান উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, অর্থনীতির সঞ্চালক কর্ণফুলী এখন দখল, দূষণ, ভরাটসহ নানামুখী সমস্যার কবলে। শুধু কর্ণফুলী নয়, দেশের সব নদনদীই আজ দখল, দূষণের কবলে পড়ে অস্তিত্ব হারাতে বসেছে। সব নদনদী দখল ও দূষণমুক্তকরণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম থেকে সাংস্কৃতিক আন্দোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে নগর আওয়ামী লীগের মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত ক্রীড়া বিভাগের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বলেন, আগামী শুক্রবার সকাল ১০টায় কর্ণফুলীর অভয়মিত্র ঘাট থেকে শাহ আমানত সেতু এলাকা পর্যন্ত সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী শোভাযাত্রার উদ্বোধন করবেন। পরদিন শনিবার বিকেল ৩টায় অভয়মিত্র ঘাট (নেভাল টু) এলাকায় সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সূত্র-দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়