শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ইসমাঈল ইমু : [২] রাজধানীর কুড়িল বিশ্বরোডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহর আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মহর আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৩] জানা গেছে, মহর আলী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার দুরাল গ্রামের বাসিন্দা। স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। সেখানে একটি বাড়িতে দারোয়ান হিসেবে কাজ করতেন। আর তার স্ত্রী বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন।

[৪] নিহতের স্ত্রী জানান, আজ সকালে তারা স্বামী-স্ত্রী দুই জন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বসুন্ধরার বাসা থেকে বের হন। এরপরে তারা কুড়িল বিশ্বরোড মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। আনোয়ারা বেগম আগে রাস্তা পার হয়ে গেলেও তার পেছনে রাস্তা পার হচ্ছিলেন মহর আলী। তখন একটি দ্রুতগামী বাস মহর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীদের সহায়তায় মহর আলীকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়