শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প নির্বাচনে হারতে চলেছেন, আশঙ্কা রিপাবলিকান নেতাদের

লিহান লিমা: [২] করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এলোপাথাড়ি কথাবার্তায় স্বয়ং ক্ষুদ্ধ রিপাবলিকান নেতারা। তারা মনে করছেন, ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন যা নির্বাচনে ব্যাপক পরাজয়ের কারণ হতে পারে। দ্য গার্ডিয়ান

[৩]যুক্তরাষ্ট্রের টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলছেন, ‘আমার মনে হয় এই নির্র্বাচন বিধ্বংসী হতে চলছে। আমরা হোয়াইট হাউসসহ কংগ্রেসের দুই কক্ষেই হারতে যাচ্ছি। ওয়াটারগেটের ঘটনার মতোই এবারের নির্বাচনে রক্তগঙ্গা বইতে পারে’।

[৪]নর্থ ক্যারোলিনার সিনেটর থম টাইলিস ইতোমধ্যেই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্সি নিয়ে কথা বলতে শুরু করেছেন। তিনি বলেন, ‘বাইডেন প্রেসিডেন্সিতে রিপাবলিকানদের মূল লড়াইটা হবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা।’

[৫]ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের প্রটোকট না মানায় সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককলিনও হোয়াইট হাউসের কাছে ধারে ঘেঁষছেন না। গত দুই মাস যাবত হোয়াইট হাউস থেকে দূরে রয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘আমি সিনেটে করোনা ভাইরাস মোকাবেলার জন্য যা বলেছি এবং যা করা দরকার মনে করছি তা থেকে হোয়াইট হাউসের অবস্থান পুরোপুরোই ভিন্ন। আমদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’

[৬]ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, গত চার বছরে ট্রাম্পের মিত্রদের কাছ থেকে তেমন কোনো কথা শোনা না গেলেও নির্বাচনের পূর্বমুহুর্তের পরিস্থিতি বদলে গিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ম্যাককলিনসহ অন্যান্য নেতাদের মন্তব্যে স্পষ্ট মহামারী নিয়ন্ত্রণে তার অদক্ষতা রিপাবলিকান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের কাছেও চরম বিরক্তিকর হয়ে উঠেছে।

 

  • সর্বশেষ