শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিলো জর্ডান

সিরাজুল ইসলাম: [২] ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশনের বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক এ খবর দিয়েছে।

[৩] এতে বলা হয়েছে, ৮ অক্টোবর দেশ দুইটির মধ্যে বিমান চলাচল সংক্রান্ত একটি চুক্তি সই হয়। উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতিস্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে।

[৪] প্রতিবেদনে বলা হয়, উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেছে। এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে। ফলে ইসরায়েলের জ্বালানি খরচ অনেক কমে যাবে। বিমান ভাড়াও অনেক কমানো হবে।

[৫] এর আগে ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহারের অনুমিত দেয় সৌদি আরব। এছাড়া সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপনে চুক্তি করেছে। এ জন্য মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তিকে ইসলাম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকা বলছে ইরান ও ফিলিস্তিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়