শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্প্রচারে আসছে নতুন স্যাটেলাইট চ্যানেল ‘ইউটিভি’

রাশিদ রিয়াজ : ৩০ নভেম্বর, ২০২০ থেকে পরীক্ষামূলক সম্প্রচারে আসছে রুপসী বাংলা মিডিয়া লিমিটেড এর ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা লাইফস্টাইল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘ইউটিভি’। ‌’১৬ আনাই বাঙালিয়ানা’ স্লোগানকে সামনে রেখে ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া ও নিউইয়র্ক থেকে পাঁচটি আলাদা বেজ-স্টেশনের মাধ্যমে পরিচালিত হবে চ্যানেলটি।

সার্ভার, ক্যাবল ও স্যাটেলাইট—এই তিনটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড।শুরুতেই চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। ফলে সম্প্রচারের শুরুতেই বিপুলসংখ্যক দর্শক দেখতে পাবেন ইউটিভি। সর্বাধুনিক এফ এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি হবে উন্নত ও পিকচার কোয়ালিটি হবে খুব ঝকঝকে।

ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া ও নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যবসায়ী, পেশাদার সাংবাদিক এবং মিডিয়া হাউসের কর্ণধার রয়েছেন বিনিয়োগকারী হিসেবে। আর মূল প্রতিষ্ঠান এর পুরো অপারেশনের দায়িত্বে আছে রূপসী বাংলা মিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটির পরিচালক এফ খান জানান, ‘ইউটিভির’ লোগোর মিক্সড কনসেপ্ট মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা। একতাবদ্ব সংকল্প সময়ের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের দেশ বিনির্মানের যে গল্প লেখা হয়েছিলো তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বেশ কিছু গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের নির্মাণকাজ শুরু হয়েছে ইতোমধ্যেই।

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, সিনেমা, টকশো, লাইভ ইভেন্ট, রিয়্যালিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়