শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির একমাত্র গোলে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক : [২] ধুন্দুমার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। মেসির আর্জেন্টিনার যেনো নাভিশ্বাস উঠে গেছে। বলিভিয়াও যেনো কম নয়। জিততে না পারলেও অন্তত একটি পয়েন্ট চাই। কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যকার খেলার দৃশ্যটা এমনই ছিলো। শেষ পর্যন্ত পেনাল্টির কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।

[৩] নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেই পেনাল্টির মধ্য দিয়ে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টিতে করা মেসির একমাত্র গোলে কাতার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা।

[৪] ইকুয়েডরের লেফট-ব্যাক পারভিস এস্তুপিনান আর্জেন্টিনা উইঙ্গার লুকাস ওকাম্পোসকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আনুমানিক বারো গজ দূর থেকে স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। তবে বলিভিয়া শেষ দিকে অনেক চড়াও হলেও আর্জেন্টিনার রক্ষণবুহ্য ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত হারকে সঙ্গী কওে মাঠ ছাড়তে হয় তাদের। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়