শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঞ্জাবের ৬৯ রানের লজ্জাজনক হার

রাহুল রাজ : [২] আগের ৫ ম্যাচের যাদের জয় একটি, আরেকটি জয়ের জন্য যে দলটি হাঁস-ফাঁস করছিল, তাদেরকেই কি না চরম লজ্জায় ডুবিয়ে দিলো ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হায়দরাবাদের কাছে ৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে পাঞ্জাব।

[৩] লক্ষ্য ছিল ২০২ রানের। এত বড় লক্ষ্য দেখেই হয়তো পিলে চমকে গেছে পাঞ্জাবের কিংসদের। অথচ এই দলটিতেই রয়েছে এবারের আইপিএলে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান। লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল।

[৪] সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের সামনে একাই লড়াই করলেন পাঞ্জাবের ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান। ৩৭ বলে ৭৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মেরেছেন ৭টি।

[৫] তবুও মাত্র ১৬.৫ ওভারেই ১৩২ রান তুলতে গিয়ে অলআউট হয়ে গেছে পাঞ্জাব। মূলত হায়দরাবাদের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনেই কুপোকাত হয়ে গেছেন পাঞ্জাব ব্যাটসম্যানরা। বিশেষ করে রশিদ খান। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন ৩টি। ১ ওভার মেডেনও পেয়েছেন রশিদ।

[৬] এছাড়া খলিল আহমেদ ৩ ওভারে ২৪ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। টি নটরাজন ৩.৫ ওভার বল করে শিকার করেছেন ২ উইকেট এবং অভিষেক শর্মা ১ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

[৭] আগে টস জিতে ব্যাট করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার জনি বেয়ারেস্ট এবং ডেভিড ওয়ার্নার মিলে ১৫.১ ওভারেই করে বসেন ১৬০ রানের জুটি। ৪০ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। ৫৫ বলে ৯৭ রান করেন জনি বেয়ারেস্ট। ৬ উইকেটে হায়দরাবাদের সংগ্রহ ছিল ২০১ রান।
ম্যাচ সেরা হন ৯৭ রান করা জনি বেয়ারেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়