শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় গোলজার হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পাবনার চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের ওই প্রবাসী দুই বছর আগে ইরাকে পাড়ি জমান। সেখান থেকে তার স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। এরই মধ্যে পাশের নাজিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ভিডিওতে ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন গোলজার হোসেন।

গত এক মাস আগে প্রবাসী স্বামী দেশে ফিরে আসেন এবং টাকা-পয়সার হিসাব চান। এ অবস্থায় তার স্ত্রী জানান, গোলজারের কাছে ৫ লাখ ২০ হাজার টাকা রাখা আছে। তিনি টাকা চাইলে গোলজার তালবাহানা করতে থাকেন।
গত ২ অক্টোবর তার স্বামী আবারও টাকা চাইতে গেলে গোলজার ও তার লোকজন তাকে মারপিট করে আহত করেন। এ নিয়ে থানায় তিনি একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বুধবার বিকালে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসে ওই গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। কিন্তু ধর্ষণের বিষয়টি আপসযোগ্য না হওয়ায় শালিস ভন্ডুল হয়ে যায়। পরে ওই গৃহবধূ থানায় ধর্ষণের মামলা করলে রাতেই পুলিশ আসামি গোলজার হোসেনকে গ্রেফতার করে।

জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার গোলজার হোসেনের পদবি নিশ্চিত করে জানান, তিনি যে এ কাজ করেছেন তা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা তাকে দল থেকে বহিষ্কার করার প্রস্তুতি নিচ্ছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়