শিরোনাম
◈ ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল ◈ ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর ◈ ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৪ ◈ সয়াবিন তেলের দাম বাড়ল ◈ এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ ◈ কয়েক মাসেই জাতীয় সংসদ চলবে শতভাগ সৌর বিদ্যুতে: সংসদে প্রধানমন্ত্রী ◈ জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক মহাপরিকল্পনা, স্বনির্ভরতার পথে বাংলাদেশ : সংসদে প্রধানমন্ত্রী ◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিদায় বেলায় ডিন জোন্স

স্পোর্টস ডেস্ক: [২] মৃত্যুর দিনদশেক পরে প্রিয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষবারের জন্য ‘ল্যাপ অফ অনার’ পেলেন প্রোফেসর ডিনো। ফাঁকা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ডিন জোন্সের প্রাইভেট ফেয়ারওয়েলে হাতে গুনে হাজির ছিলেন পরিবারের জনাদশেক সদস্য। করোনা উদ্বেগের কারণে ভিক্টোরিয়া প্রদেশ আপাতত লকডাউনে। স্বাভাবিকভাবেই প্রয়াত ডিন জোন্সের ফেয়ারওয়েলে সেই অর্থে অনুরাগীদের প্রবেশের কোনও অনুমতি ছিল না।

[৩] অস্ট্রেলিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উদ্যোগে ভারত থেকে সম্প্রতি ডিন জোন্সের দেহ ফেরানো হয়েছিল অস্ট্রেলিয়ায়। প্রাইভেট কারে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যখন ডিনের কফিন প্রবেশ করে, তখন স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বাজানো হয় এলটন জন এবং আইএনএক্সএসে’র মিউজিক।

[৪] উল্লেখ্য, অস্ট্রেলিয়া ক্রিকেটের বর্ণময় চরিত্র ডিন জোন্স কেরিয়ারে তার ৫২টি টেস্ট ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ খেলেছিলেন এমসিজিতেই। এছাড়া কার্লটন ক্লাব থেকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবে নাম লেখানোর পর অসংখ্য রাজ্য এবং ক্লাবস্তরের ক্রিকেট এই স্টেডিয়ামেই খেলেছেন ডিনো।

[৫] ডিন জোন্সের স্ত্রী জেন জোন্স জানান, গত এক সপ্তাহ ধরে অনুরাগীরা ডিনের মৃত্যুতে যেভাবে দুঃখপ্রকাশ করেছে তা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তিনি আরও বলেন, ফাঁকা স্টেডিয়ামে বন্ধু এলটনের মিউজিক ছাড়া তাকে বিদায় জানানোর আর ভালো উপায় হতে পারে না। আমরা মেলবোর্ন ক্রিকেট ক্লাবের কাছে ব্যাপকভাবে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। যাদের সহায়তা ছাড়া সহজে ডিনের মৃতদেহ ঘরে ফেরানো যেত না। তবে আমরা ডিনের এনার্জি, ক্রিকেটের প্রতি প্যাশন, পরিবারের প্রতি ভালোবাসা সমস্ত কিছু মিস করব।

[৬] যে গাড়ি ডিনোর কফিন নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রবেশ করে সেই গাড়ির জানালায় ফুল দিয়ে লেখা ছিল ৩২৪ সংখ্যাটি। যা প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর। উল্লেখ্য, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্য দেওয়ার জন্য সম্প্রতি মুম্বাইয়ে উপস্থিত হয়েছিলেন ডিন জোন্স। গত ২৪ সেপ্টেম্বর সকালে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রাতরাশ সারার কিছু সময় পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। - জি নিউজ

  • সর্বশেষ