শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রতি ১৬ সেকেণ্ডে একটি মৃত শিশুর জন্ম হচ্ছে, করোনার কারণে পরিস্থিতি হতে পারে আরও খারাপ

আসিফুজ্জামান পৃথিল: [২] জাতিসংঘ বৃহস্পতিবার জানিয়েছে বর্তমান করোনা পরিস্থিতির কারণে এই বছর আরও ২ লাখ অতিরিক্ত নবজাতকের মৃত্যু হতে পারে। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের যৌথ রিপোর্ট বলছে অর্ধেকের বেশি মৃত শিশু নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে জন্ম নেয়। সব মিলিয়ে প্রতিবছর বিশ্বে ২০ লাখের বেশি নবজাতকের মৃত্যু হচ্ছে। আল জাজিরা, ইউএননিউজ

[৩] এই ব্যাপারে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, ‘জন্মেরে সময় বা গর্ভাবস্তায় শিশুর মৃত্যু একটি পরিবারের জন্য অস্বাভাবিক কষ্টের ব্যাপার। কিন্তু সারা বিশ্বজুড়ে নিয়মিতই এই ধরণের ঘটনা ঘটছে। জীবন হারানোর বাইরেও একজন নারীকে শারিরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়তে হয়। যা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে।’

[৪] ২০১৯ সালে এ ধরণের শিশুমৃত্যু ঘটনার ৩ চতুর্থাংশেরই ২৮ সপ্তাহ পার হবার পর আর প্রাণের চিহ্ন পাওয়া যায়নি। যার বেশিরভাগই ঘটেছে সাব সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। এই প্রতিবেদন অনুযায়ই কোভিড-১৯ এর কারণে ভঙ্গুর স্বাস্থ্যখাতের প্রভাবে এ বছর আরও অতিরিক্ত ২ লাখ শিশুমৃত্যুর ঘটনা ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়