শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ এ আরাফাত : আমরা সকল ধর্ষকের বিচার চাই

মোহাম্মদ এ আরাফাত : যখন দেখি ধর্ষক, ধর্ষকের পৃষ্ঠপোষক এবং ধর্ষিত ভুক্তভোগীদের যারা মুখ বন্ধ রাখার জন্য ‘পতিতা’ বানিয়ে দেওয়ার হুমকি দেয় তারাও ধর্ষণের বিচার চেয়ে বিক্ষোভ করে। তখন মনে হয় মারিয়া, ফাতেমা ও জলিরা আবারো যেন ধর্ষিত হয়। আরও অবাক লাগে, যখন দেখি একাত্তরের বাঙালি মা-বোনদের ধর্ষক পাকি হানাদার ও তাদের সহযোগী রাজাকারদের উত্তরসূরি জামায়াত-শিবির গং ও ধর্ষণ বিরোধী বিক্ষোভ করে।

আমরা ধর্ষকদের রাজনৈতিক পরিচয় দেখি না। আমাদের কাছে সকল ধর্ষক, নারী নির্যাতনকারী, নারীর সাথে প্রতারণাকারী, নারীকে ‘পতিতা’ বানিয়ে দেওয়ার হুমকিদানকারীরা একই রকম ঘৃণিত। আমরা সকল ধর্ষকের বিচার চাই। আরেকটা কথা, আওয়ামী লীগ সরকার সকল অপরাধীদেরই বিচারের আওতায় আনে এটা যেমন ঠিক, তেমনি দেলোয়ার-বাদল টাইপের পশুগুলোকে চিহ্নিত করে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালানোটাও জরুরি হয়ে পড়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়