শিরোনাম
◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

সুজন কৈরী : [২] চট্টগ্রামের বাকলিয়ার শাহ আমানত সেতু ও কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল ও কক্সবাজার জেলা কার্যালয়।

[৩] ডিএনসি’র সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, বুধবার সকালে ডিএনসির চট্টগ্রাম উপ-অঞ্চলের ডিডি রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে একটি টিম বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে সাব্বির আহমেদ (৩৪) নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় একই সময় অপর এক অভিযানে একই এলাকা থেকে মোহাম্মদ ইউনুস নামের একজনকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

[৪] সুব্রত সরকার আরও জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে অভিযান চালিয়ে জুবাইর হোসেন (২৬) নামের একজনকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে ডিএনসি’র কক্সবাজার জেলা কার্যালয়। অভিযানকালে জুবাইর সহযোগী হেলাল (৩৫) নামের একজন পালিয়ে যায়।

[৫] জিজ্ঞেসাবাদে জুবাইর জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চকরিয়া এলাকায় ইয়াবার ব্যবসা করছেন।

[৬] আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানা ও বাকলিয়া থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়