শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খ্রিস্টান যুবককে খালাস দিয়েছে লাহোর হাইকোর্ট

সিরাজুল ইসলাম: [২] দুই সদস্যর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দিয়েছে। স্বপন মসিহ (৪০) সাত বছর ধরে কারাগারে রয়েছেন। আলজাজিরা

[৩] ২০১৩ সালে তার বিরুদ্ধে হযরত মুহম্মদ (স.) কে কটূক্তি করার অভিযোগ ওঠে। এ ঘটনায় লাহোরে ব্যাপক বিক্ষোভ হয়। পরে তা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। পাশের জোসেফ কলোনিতে খ্রিস্টান সম্প্রদায়ের ১২০টির বেশি বাড়িতে আগুন দেয়া হয়। স্বপন মসিহর বিরুদ্ধে ধর্ম অবমাননা (ব্লাসফেমি) আইনে মামলা করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড দেন একটি আদালত। এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন। তাকে খালাস দেয়ার কারণ পূর্ণাঙ্গ রায়ে বলা হবে আদালত বলেছেন।

[৪] পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ, মামলা ও শাস্তি দেয়ার ঘটনা নতুন নয়। ব্লাসফেমি আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

[৫] ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছে। জুলাইয়ে পেশওয়ারে আদালতে একজনকে গুলি করে হত্যা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়