শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় লাউয়ের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ডেস্ক রিপোর্ট: পাবনায় গ্রীষ্মকালীন লাউয়ের বাম্পার ফলন হয়েছে। মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি ক্ষেত থেকে পাইকাররা লাউ সংগ্রহ করায় লাভবান হচ্ছেন চাষিরা। ভাল দাম পেয়ে কৃষকের মুখে হাসি। উৎপাদন লক্ষমাত্রা ছাড়ানোর আশা কৃষিবিভাগের।

চলতি মৌসুমে পাবনায় এক হাজার ৬১০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। সদর উপজেলার দিকশাইল, কালিকাপুর, আটমাইল, ঈশ্বরদী উপজেলার বক্তারপুর, মুলাডুলি এবং আটঘড়িয়ার খিদিরপুরসহ বিভিন্ন গ্রামে লাউ চাষ হয়েছে।

করোনায় ক্রেতা, পরিবহণ সংকটে ক্ষেতেই নষ্ট হয় যত্নে বোনা সবজি; লোকসানের ধকল না কাটতেই অতিবৃষ্টিতে আবারও ক্ষতিগ্রস্ত হন চাষিরা। এমন দুঃসময়ে লাউয়ের ভাল ফলনের পাশাপাশি ভাল দাম পেয়েছে কৃষক।

ক্ষেত থেকে লাউ হাট কিংবা আড়তে নিতে বাড়ে পরিবহণ ব্যয়। তাই পাইকারদের রাজি করিয়ে ক্ষেত থেকেই সরাসরি লাউ বিক্রির করছেন চাষিরা। সতেজ পণ্য পেয়ে খুশি পাইকাররাও। তবে, চাষীদের এ উদ্যোগে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

এদিকে, কৃষিপণ্য বিক্রিতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলী। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়