শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিদিন আদালতে সময় দিতে হয়, জনগণের কাছে যাব কখন? সালাহউদ্দিন আহমেদ

শাহানুজ্জামান টিটু: [২] ঢাকা-৫ সংসদীয় আসনের উপ নির্বাচনে বিএনপি প্রার্থী বলেছেন, আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। যে কারণে বারবার নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করেছি একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে। কিন্তু আপনারা সেটা এখনো করতে পারেননি। প্রতিকূলতার মাঝেও আমরা জনগণের কাছে যাচ্ছি এবং ভোট চাচ্ছি।

[৩] তিনি বলেন, গতকালও আপনারা দেখেছেন আমাকে ঢাকা দায়রা জজ আদালতে যেতে হয়েছে। আজও একই অবস্থা হয়েছে আমার। মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন আদালতে হাজির করছেন আর একদিন না গেলে সাথে সাথে ওয়ারেন্ট দিয়ে দিচ্ছেন। এসময় তিনি জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার স্বার্থে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরীর জন্য আহ্বান জানান।

[৪] সালাহউদ্দিন আহমেদ বলেন, এই সরকার জনগণের ভোট হরণ করেছে। গত সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই এই ১৭ অক্টোবরের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। তাই ওইদিন সবাই কেন্দ্রে গিয়ে জনগণকে যার যার ভোট তাকে দেয়ার জন্য উৎসাহিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

[৫] মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

  • সর্বশেষ