শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রতি দশজনে একজন করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে : ডব্লিউএইচও

লিহান লিমা: [২] কোভিড-১৯ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের নির্বাহী কমিটির একটি বিশেষ অধিবেশনে হু’র জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যাটা ৭৬ কোটি পর্যন্ত হতে পারে। অর্থাৎ বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষই এই ভাইরাসের কবলে পড়ে থাকতে পারেন। বিবিসি/ইয়ন

[৩]রায়ান আরো জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আক্রান্ত এবং ইউরোপে মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বের একটা বড় অংশের মানুষ এখনও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন। আসছে শীত মৌসুমে এই মহামারী আরও ভয়াবহ হতে পারে।

[৪]বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধন টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, বিশ্বের সব দেশেই এই ভাইরাস হানা দিয়েছে। কিন্তু মোট আক্রান্তের ৭০ শতাংশই এসেছে ১০টা দেশ থেকে। মাত্র ৩টি দেশই অর্ধেক মৃত্যুর জন্য দায়ী। এতে স্পষ্ট, আমরা একত্রিত হলে ভাইরাস এতটা প্রভাব ফেলতে পারত না।

[৫]এদিন করোনা পরিস্থিতি নিয়ে সংস্থার নির্বাহী কমিটিতে বিতর্কে জড়ায় চীন-যুক্তরাষ্ট্র। হয়। করোনা সম্পর্কে সঠিক সময়ে তথ্য না দেওয়ায় চীনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র। চীন অভিযোগ অস্বীকার করে।

[৬]গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সর্বপ্রথম ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা। বাংলাদেশের অবস্থান ১৬তম।

[৭]বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ। প্রাণ হারিয়েছে ১০ লাখ ৪৫ হাজারেরও বেশি।

  • সর্বশেষ