শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিয়ার-গাঁজা ও হেরোইনসহ আটক ৩

সুজন কৈরী : ঢাকার কেরাণীগঞ্জ ও হাজারীবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিয়ার, গাঁজা ও হেরোইনসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১০।

রোববার ব্যাটালিয়নটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাতে র‌্যাব-১০ এর সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার এডি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া কালিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হিমাংশু মল্লিক (৪০) নামের একজনকে ১৫ ক্যান বিয়ারসহ আটক করে। একইদিন প্রায় একই সময়ে একই অফিসারের নেতৃত্বে কেরাণীগঞ্জের চর রঘুনাথপুর এলাকায় অপর এক অভিযানে সাদেক আলী (৪৫) ও আলী (৪৮) নামের ২ জনকে ২০০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ও নগদ ২ হাজার ৫০০ টাকাসহ আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাটালিয়নের সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. খায়রুল কবীরের নেতৃত্বে হাজারীবাগের মধুবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মহীউদ্দীন মোল্লা (৪১) নামের একজনকে ১৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়