শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় ভালোবাসার মানুষ থাকলে প্রবেশে শিথিলতা

সিরাজুল ইসলাম: [২] দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই সীমান্তে কড়াকড়ি শিথিল করা হচ্ছে। নভেল করোনাভাইরাস অতি মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। সম্প্রতি নিষেধাজ্ঞা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এএফপি

[৩] স্থানীয় সময় শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে প্রিয়জনদের দূরে রাখা উচিত নয়। আমরা কঠিন সময় পার করছি। এ সময় প্রিয় মানুষকে পাশে রেখে সর্বোত্তমভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। দেশে প্রবেশ করলেই ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

[৪] কমপক্ষে এক বছর কানাডার কারও সঙ্গে প্রেম রয়েছে- এমন প্রেমিক, প্রেমিকা, তাদের সন্তান, দাদাদাদি বা ভাইবোন ৮ অক্টোবর থেকে সীমান্ত দিয়ে কানাডায় প্রবেশ করতে পারবেন। গুরুতর অসুস্থ ও মৃত্যু ঝুঁকিতে থাকা রোগীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। বিশ্ববিদ্যালয়ের অনুমতি থাকা শিক্ষার্থীরাও ২০ অক্টোবর থেকে প্রবেশ করতে পারবেন।

[৫] লকডাউন ভেঙ্গে কিছুদিন আগে এক মার্কিনি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে কানাডা যান। তাকে জরিমানা এবং দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়। সীমান্তে প্রেমিক-প্রেমিকাদের দেখা করার খবরও পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়