শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমসি কলেজ ক্যাম্পাসে দলবদ্ধ ধর্ষণ: দায় স্বীকার করলেন আরও ৩ আসামি

আশরাফ রাজু : [২] শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন তারা। শনিবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে রাজন, মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে আইনুল ও মহানগর হাকিম শারমিন খানম নীলার আদালতে রণি দায় স্বীকার করে জবানবন্দি দেন।

[৩] সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশমনার অমূল কুমার চৌধুরী এতথ্য জানিয়েছেন। এরআগে গত শুক্রবার আরও তিনজন জবানবন্দি দিয়েছিলেন। এ নিয়ে গ্রেপ্তার হওয়া ৮ আসামির মধ্যে ৬ জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

[৪] এরআগে ৫ দিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দিয়ে রাজন, রনি ও আইনুলকে আদালত প্রাঙ্গণে হাজির করে শাহপরান থানা পুলিশ। সন্ধ্যায় জবানবন্দি গ্রহণ শেষে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। এরপর তাদের কারাগারে নিয়ে যায় পুলিশ।

[৫] শুক্রবার এই মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং আরও দুই আসামি অর্জুন লস্কর ও রবিউল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সম্পাদনা: মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়