শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পিকারের সঙ্গে সিপিএ’র সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস

মনিরুল ইসলাম: [২] বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মি. স্টিফেন টুইগ।

[৩] সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন।

[৪] স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের উত্তরণে সিপিএর সার্বিক সহযোগিতা বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে শক্তিশালী করবে।

[৫] মি. টুইগ বলেন, সিপিএ’র বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণের অংশগ্রহণ ইতিবাচক। সিপিএ চেয়ারপার্সন থাকাকালীন স্পিকারের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়ে সফলতার সঙ্গে সিপিএ-তে নেতৃত্ব প্রদান করায় তিনি ড. শিরীন শারমিনের প্রশংসা করেন।

[৬] চেয়ারপার্সন হিসেবে স্পিকারের নেতৃত্ব সিপিএকে সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। মানবতার দুয়ার উন্মোচন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়