শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত

তাপসী রাবেয়া: [২] বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এরআগে, বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে। কারণ, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিত নেই।

[৩] প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন জানান, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা পর্যায়ের প্রতিষ্ঠানও ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।

[৪] তিনি বলেন, দিন দিন পরীক্ষা নেয়ার সুযোগ কমছে। এই পরিস্থিতি চলতে থাকলে অটো পাস ছাড়া আর কোনও পথ নেই।

[৫] সচিব বলেন, পরিকল্পনা ছিল যদি অক্টোবরে স্কুল খোলা যায় তাহলে পরীক্ষা নেয়ার। আবার যদি ১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত স্কুল খোলা যায় তাহলে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি ভাবা হবে। না হলে অটো পাস।

[৬] করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হলো।

[৭] এদিকে, এইচ এস সি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামী সোম অথবা মঙ্গলবার জানানো হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়